ভুলেরা ডাল পালা মেলে ছায়া দেয়
পদ্ধতিরা বাগান গড়ে তুলে পাঁচিল উঠিয়ে দেয়
চরাচর ঘুম যায় ।
রোদের ভয়ে তবু জুজু থাকে রাত্পেঁচা
দোর্ আগলে ঘুমোয় শীত্কার ।
ভাস্কর্য্য হয়ে ওঠে তরল নেশা - আর স্থপতি
বেলাভূমি থেকে উল্টোমুখে বয়ে নিয়ে যেতে থাকে বালি
শুধু বালি ।
ছায়া বেয়ে ধেয়ে চলে তেষ্টা
বড় তেষ্টা -
No comments:
Post a Comment