কেউ কথা রাখেনি ।
আদরের নদীজলে নৌকো ভাসানো
জ্যোত্স্না নয় - ঘরে আসে
গুড়ো গুড়ো চাঁদ ।
প্রতিবিম্ব চিঠি লেখে -
"আগামী মাসে কলকাতায় আসব । এর মাঝে আর চুল কেটোনা ।
উড়ো চুল কানে গুজে দেব আর তুমি গান গাইবে প্রতিবারের মতন -
এইটুকুর জন্যই আমি আসি গো, নইলে অফিসে বড় চাপ
ছুটি নেই ।"
ভাত চাপানো থাকে দুটো আলু পেটে নিয়ে ।
বিপত্নীক বস ফোন করে মাঝে মাঝে।
আহ্লাদিনি হতে হয় এক একটা রবিবার, তবুও
কেউ কেউ আলো মেখে আঙ্গুল বুলিয়ে দেয় চোখে ।
রুপো ঝিকমিক করে সস্তা সোনা হয়ে
সন্ধ্যার স্নান অবগাহন হয়ে ওঠে কোনো কোনো দিন ।
তবু একা থাকা শেষ হয়না ।
তবু ফিরে দেখা ছাড়া উপায় থাকেনা ।
বনের পথে তুলসী জড়ানো হয়ে ঔষধের ঘ্রাণ
মাটির দানা দানা বুকে অগুন্তি প্রাণ
শঙ্খচূড় হয়ে থাকে সময়
রাস্তা কর্ষণ করে জন্ম নেয় পথ
তবু সেই পথে ফেরা হয়না ।
কেউ কথা রাখেনা -

No comments:
Post a Comment