Pages

Tuesday, November 22, 2011

akla thaka

Wrote the following on Jan 13, 2010 -
 
রোদে বালিশ পেতে তাপ খুঁজবার দিনগুলো সব 
একেক ঝরে যাওয়ার মতন,
আবহমান শ্যাওলা-সকল, ডুব-পাহাড়ে নিষাদ-খোঁজা, 
নিরিবিলির গুপ্ত কথন,
তারেই বলে একলা থাকা, ভুলতে পারা,
গুছিয়ে রাখা, কেমন-যেন মনকেমনের
নীরব থাকা, শব্দ চাপা, চলতে থাকা,
বিড়াল পোষা, নিকষ কালো বুঝতে পেরে
সরিয়ে রাখা, আঁকড়ে থাকা, ছড়িয়ে ফেলা |
চিঠির বাক্সে চাবি ঝুলিয়ে ভিজতে যাওয়া,
খিদের রাতে এসি চালিয়ে ঘুমিয়ে পড়া,
রোদের বেলায় গা মেলিয়ে ডেটিং করা,
বলার রাতে গান বাজিয়ে শয্যা যাওয়া,
রাস্তা মাপা - এমন, কোনো নুড়ি নেই যার |
গন্ধ বকুল - বুঝতে পেরেও বাক্স খুলে নিত্য শোকা,
আকাশ-চাওয়া, বৃষ্টি খেলা,
কাজের সময় হঠাত হঠাত বেরিয়ে আসা,
দুহাত দিয়ে নিজেকে বাঁধা,
একলা চলা, ভিড়ের মধ্যে একলা খাওয়া,
ফিরে না দেখে গভীর রাতে ভেজা বালিশে
একলা জাগা,
কেউ না থাকুক, অল্প বলা,
গল্প বলা মদের ঘোরে নেশার মতন হয়ছে যখন |
বৃষ্টিদিনের দু-কাপ চায়ের সবটা খাওয়া -
একেই বলে যেন কোনদিন একলা থাকা |
 

No comments:

Post a Comment