Pages

Wednesday, June 6, 2012

বেশ তো, তবে তাই হোক!


হাতে নাও নোঙ্গর, চলো পাল তুলি দুই দিশা ফেলে আগে পিছে, চলো ছেড়ে যাই সরাইখানার এঁটো গেলাস - দেশান্তরী নাবিকের প্রছন্ন মদতে, চলো খুলে নিই দড়ি-দরা | চলো হিসেব গুলো কুচি কুচি করে উল্কাপাত ভরে নিই কাঁধের ঝোলায়, আর পরশু রাতের বাসি পাজামা থেকে তুলে নিই শেষ ধান-বোনা সাধ | এইবার ঝাকি মেরে ছিঁড়ে ফেলি আমৃত্যু নাড়ি-রশি আর টেনে নিই আব্দারের অবিকল চলাচল, প্রেম-ট্রেম বলে ভুল হয় যেসবকিছুকে | এইবেলা মেপে নিই আগুন একমুঠো খেজুরের রসে আর বেলাবেলি চলো বেরিয়ে পড়ি ক্যাকটাসের পথে |

No comments:

Post a Comment