আমার একহাতে গতিবিদ্যা
অন্যহাতে নিশ্চল শব্দগাছ
আমি অন্য কারুর হয়ে একটা গোটা জীবন বাচছি |
আমি বরাদ্দ বেঁধে দিয়েছি এমন করে -
জলের ভেতর যেমন যাওয়া ইচ্ছেমতন
বাকিটা তেমন ডাঙায় ডাঙায় সাবধানে -
একটা ঘন্টাকে বাটোয়ারা করে নিয়ে
একদিকে সাদা পাতা, গর্ভবতী ঘড়ি, বারুদ,
অন্যদিকে শুধুই লালচে লালচে তরল, তাপ |
রক্ত নেই, তাই নীলও নেই কথাও, এ আমার সাদা
আমি বেটে নিয়েছি বনুভূমি নিলামে - তারপর গ্রীবার
চকচকে রোমে লুকিয়ে মুখ - শরিকি সম্পত্তি চেয়েছি!
চরম বলে মানবনা বলেই জেদে, এক সরবতে
গুলে গুলে এল-ফড়িঙ্গের দেহরস, কাঁচা - আর প্রযুক্তি |
সেসবে মাছরাঙ্গা সেজে আমি এখন হয়ে গেছি দুটো এপিসোড -
(May 31, 2012)
No comments:
Post a Comment