Pages

Monday, July 30, 2012

নীহার -

তুমি চিঠি লিখেছিলে |
একশোটা রাত, একশো দিন ধরে 
এক এক লাইন করে তুলে আনা দুজনের
একসঙ্গের ভালো-লাগা, বৈঠা-টানা, 
সমাপতনগুলো | অতি যত্নে সেসব এঁকেছিলে |
তারপর এক পাগলামির অরন্যে কুচি কুচি করে ছিড়ে ছড়িয়ে দিলে সব |
আমি ওদের একটাকেও ছুঁতে  পাইনি নীহার !
তোমার ঘামের নুন, নিজস্ব গন্ধ, দাড়িমাখা এলোমেলো স্বপ্নের,
চোখের বাদামী-ভেজা মুখের 
কিছুই দেখি সেদিন |

ল্যাপটপ-কোলে বসে থাকি  ভিনদেশী এক বারান্দায় |
ছোটখাটো কিছু কুকুর, ছায়া হয়ে আসা মানুষ কিছু
হেঁটে যায়, গাড়ির আওয়াজ মিলিয়ে যায় দুরে |
বেজে যায় মহীনের ঘোড়াগুলি, গৃহত্যাগী বাঁশি 
অতীতের মত | 
এসব কিছুই আমাকে ব্যাহত করেনা |
সরে যাওয়ার সময় থেকেই কাছাকাছি আসার সেই শুরু আমাদের !

নীহার, গল্প লিখেছ তুমি |
পাতার পর পাতা ভরে দিয়েছ রাশি রাশি প্লট, সেক্স, নিছক বিচ্ছেদ |
 আর কেবল দীর্ঘসূত্রিতার মত একটা ডোন্ট-কেয়ার জড়িয়ে রেখেছে এখানে আমাকে |
তোমার কোনো সৃষ্টিকেই তো কখনো ছুঁয়ে দেখিনি আমি 
যেমন করে ছুঁয়েছি তোমার নখ, রোম, গ্রন্থিদের,
দেখেছি তোমার দীর্ঘ পল্লব অনেকটা বিকেলঘেরা পরাজিত কোনো আলোতে |
তুমি হাত ছাড়িয়ে নেওয়ার আগেই পথ গুছিয়ে নিয়েছিলাম আমি, তবু নীহার -
এই পাতা-ঢাকা বারান্দায়, চায়ের কাপে,
substance হারানো চারপাশের মাঝখানে একা বসে 
তোমার চিঠির অপেক্ষায় করছি |
সেই যে নীহার, তুমি শ'খানেক চিঠি লিখেছিলে ---


P.S. My first one with a name, a character that emerged in my mind this morning without any precognition. I have a premonition that he came to last long, throughout my life with me.

No comments:

Post a Comment