তোমার ওপর আমার খুব রাগ হয় জানো ? ভীষণ রাগ -
আমি যত চেষ্টা করছি লাটাই-টাটাই বাগিয়ে জুত করে ঘুড়ি ওড়াতে , বাকি ঘুড়ি গুলোকে কেটে কুটে ছাড়িয়ে ওপরে উড়তে, কোত্থেকে চিলের ডানার রোদ্দুর হয়ে তোমার লেখাগুলো এসে আগুন জালিয়ে দিছে আর আমার মান্জা, ঘুড়ি, লাটাই, ছাদ, আকাশ সব কয়েক সেকন্ডে জ্বলে পুড়ে ছাই হয়ে আমি আবার গুটগুট করে নদীর দিকে রওনা হচ্ছি ।
তুমি কি আমাকে জ্বালিয়ে মারবে? এইরকম করে লিখলে আমি পড়া ছাড়া অন্য কিছু করে উঠতে পারব? এরকম লোভ দেখালে আমি সারাদিন রাত কাটিয়ে দেব দেখে দেখে আর পড়ে পড়ে, যেখানে যত সবাই লেখে, লেখেনা, দেখে, দেখেনা, তাদের সবার বলা-না বলা টুকু পড়ে ফেলার আশায় আশায় ঘুরে মরব ।
তোমার ওপর আমার বড় রাগ, জানো ?
কেন তুমি এমন করে লেখ?
কেন তুমি আরো লেখ না?

No comments:
Post a Comment