Pages

Tuesday, March 20, 2012

Bengali Poetry, written on Jan 12, 2012

নীরবতা দিয়ে কাঁদা যায় এমন এসময় |
উড়ান, যত প্রিয় হয়ে ওঠে বাঁশ-বন
কান্না, শুধু লোনা-জল আর ইমোশন নয় !
শহর, বলিকাঠে ব্যাধিগ্রস্ত উড়ান |
প্রলম্বিত নিশাচর - প্রানীময়- জঙ্গল - কান্না,
পুরুষ চায় এমন শরীর বিছানো পথ্ময় -
কিরীটিভূষণ ডমরুবাদ্য ভীমময়, তবু কান্না |
অকল্পিত জ্যোত্স্না, চরাচর নিশিময়
ভেজা কুয়াশার বাষ্পে, একা আলপথে
ছেড়া-খোড়া ভীষণ আর আবডালে অভিনয়,
কান্না, ছিড়ে-খুড়ে খায় ঘুম, শোষণ, সোমরস,
ব্যভিচার, কু-লালিত প্রাজ্ঞতাময় শীত্কার-
আর অভিজ্ঞতা ঢাকবার প্রয়াস! অথবা, শেয়াল
মৃতদেহ থেকে ছিড়ে খায় যখন সভ্যতা |
আলোময় ভাঙ্গা-হাটে আলো নেভানোর ছোয়াচে অসুখ |
শুধু পড়ে থাকে হাহাকার-খোড়া বিকলাঙ্গ কান্না |
ব্যাধিসব কিলবিল, আমার বিক্রীত multiplex এর সময় -
 ক্ষুধাহীন সেবন | আরোপিত, সুরক্ষিত ভয় -
নৃত্যময় প্রলয় থেকে ছারখার ওঠে যার 
তার অসঙ্গত সময়ের দুর্ঘটনা, শীষভাঙ্গা প্রাণরসে |
থামা নেই, চলা নেই, শুক্তিবক্ষ, শিশু-শব -
এ কোন সময়? খালি নাও, পাল-ভাঙ্গা -
ঘড়িহীন সময় | এ কোন মানব এরা?
স্তম্ভিত যুগধর, নিশিরাত, হরিবোল, কান্না –

No comments:

Post a Comment