জমানো চিঠির অভ্যেস নেই মনে,
স্তুপ হতে থাকে একদা-প্রিয় সত্ত্ব,
ডুবছে মাঝি দুকুল-জোড়া বানে -
তার প্রেয়সী তখন সন্ধ্যাবেলার স্নানে.
ভুলে যাওয়া যায় এমনি রুপকথা,
শোনা কথা, বাজতে থাকা সে ব্যথা -
জমতে থাকা আধঘুমের নালিশ,
অকালবোধন বাকি পরে এক-কোনে !
উপচে ওঠা একদা-কালের গানে
গুন্গুননোর অজুহাতের খোঁজ,
একলা-জাগা রাতের বহুতলে
ঘুম-পড়ানোর কৃত্রিম গরজ.
এই জীবনে ভুলব ভাবিনি যা,
ঠিক কি যে সে, মনে পড়ার আগেই
নতুন স্পর্শ, নতুন ওমের চাদর -
চোখ বুজলে আজও তবু জল
উপচে তোলে দুবদুবনো শাঁখের
শঙ্কিত সে আওয়াজ এখন রোজ,
পাবেনা যেদিন কোত্থাও আমাকে
জলেই জেনো করতে হবে খোঁজ...
No comments:
Post a Comment