আজ সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উপন্যাস "সম্মোহন" পড়ছিলাম অনলাইন-এ | প্রথম যখন সঙ্গীতার লেখা পরি, "শঙ্খিনী", মনে হয়েছিল আমি আজ অবধি গদ্যের ভাষায় যা যা লিখতে চেয়েছি আর যা যা লিখতে পারিনি, যা কিছু সব বাথরুম আর একলা ঘরের ঘেরাটোপ ছেড়ে বেরোতে পারেনি, সেসব এ সঙ্গীতা লিখেছেন | আজ প্রায় পাঁচ বছর পর ওঁর নতুন লেখা পড়তে পড়তে এক এ কথা আবার বারবার মনে হছিল | কিন্তু সেইসঙ্গে নিজের পরিবর্তন-টাও দেখলাম | আগেকার মত ওঁকে আর ত্রুটিহীন মনে হলো না, বরং কোনো কোনো জায়গা-এ আভাস পাচ্ছিলাম যে ওঁর ঘোর যার মধ্যে দিয়ে উনি লেখেন, সেটা যেন ঝাপসা করে দিছে ওঁর দৃষ্টি | কিন্তু তবু, কি প্রচন্ড শক্তিশালী ওঁর কলম! কি অসাধারণ ওঁর কল্পনা আর বাস্তবের মিশেল-গুলো, টেরই পাওয়া যায়না এমন মসৃন, ইংলিশে যাকে বলে সীমলেস | "সারা শহর ঘুরে বেড়ায় আমি একটা মিথ্যের ট্রাম-এ চড়ে" - একদম ঠিকঠাক কথা-গুলো মিলল না কারণ আমি স্মৃতি থেকে লিখছি আর সবে একবার মাত্র পড়েছি, তবু জয় গোস্বামীর পরে গদ্যের ভাষায় এমন করে কবিতা গুড়ো গুড়ো করে মেশাতে শুধু সন্গীতাকেই দেখলাম | ওঁর লেখার বিষয়বস্তু আর দৃষ্টিভঙ্গি নিয়ে আমি একমত হতে পারছিনা সবসময়, কিন্তু কল্পনার ভাষা আর উপমা দিয়ে যদি একটা রাজ্য গড়া যেত, সঙ্গীতা তবে সেই রাজ্যের ধুলিকনায় অবধি মিশিয়ে দিতে পারতেন সোনার কণা, জলে গুলে দিতে পারতেন সূর্যের সাতরং, আর বাতাসে ভরে দিতে পারতেন সমুদ্রবেলার অপরিমিত ওজোন - এমনি শক্তি ধরে ওঁর লেখা |
cant agree more with this!!sankhini is my favourite novel till date...i really cannot find out which elements in ehr writing actually mesmerises me!can you send me the link of this new one??
ReplyDeleteIt's somewhere in http://www.amarboi.com/
DeleteThis site has a decent collection of ebook links. You can also check out deshiboi.com for more ebooks.